জেলা সংবাদ

সাভারের সিআরপিতে নানা আয়োজনে সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“পেশাগত অধিকার, স্বতন্ত্রতা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে” – প্রতিপাদ্য বিষটিকে সামনে রেখে  দিনব্যাপী  র‌্যালি, আলোচনা সভা ও স্কলারর্শিপ ক্রেস্ট প্রদানসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার (২৮মে) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি ও সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস ডিপার্টমেন্ট এর যৌথ আয়োজনে সিআরপিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সিআরপি রেডওয়ে হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়রে অতিরিক্ত সচিব মোস্তফা কামাল ।

এসএসএলটির সভাপতি ফিদা আল-শামস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোঃ সোহরাব হোসেন।

আলোচনা সভায় বক্তারা জানান, বাংলাদেশের বহু মানুষ স্পিচ এন্ড ল্যাগুয়েজ সমস্যার ভূগছ। তাদের জন্য প্রশিক্ষিত থেরাপিস্ট প্রয়োজন । এই পেশা শুধু স্বাস্থ্যসেবার অংশ নয়, বরং এটা শিক্ষা ও সমাজ কল্যাণের সাথে নিবিড় ভাবে জড়তি। এসএসএলটি সেই সংযোগস্থল তৈরি করে যাচ্ছে যেখানে পেশাজীবী নীতি নির্ধারক ও সাধারণ মানুষ একসাথে কাজ করতে পারে।

সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ১০জন শিক্ষার্থী কে স্কলারর্শিপ ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে সকালে সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপি থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিআরপি রেডওয়ে হলে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থী-শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহন করেন।

সাভার

Back to top button