জেলা সংবাদ

সাভারে অসুস্থ শ্রমিক দল নেতার চিকিৎসা সেবায় হাত বাড়িয়ে দিলেন বিএনপি’র লায়ন খোরশেদ আলম

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার-আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি অসুস্থ গাজী আনিছুর রহমান এর চিকিৎসা সেবায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে সাভার পৌরসভা ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিছুর রহমানের ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তার চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করেন লায়ন মোঃ খোরশেদ আলম।

এ সময় খোরশেদ আলম বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন দলের ত্যাগী নেতাকর্মীসহ সাভারের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবেন নিরলস ভাবে। সাভার পৌরসভাকে একটি সুন্দর পরিচ্ছন্ন সুপরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অসুস্থ শ্রমিক নেতা আনিছুর রহমান পরিবার দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকলেও লায়ন মোঃ খোরশেদ আলম ছাড়া আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেননি।

এসময় পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপি’র খান মজলিশ বাবু, পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button