জেলা সংবাদ

সাভারে প্রতিপক্ষকে না পেয়ে দুই কর্মীকে কুপিয়ে হাসপাতালে পাঠালো ছাত্রদল নেতা

সাভারে নিজ দলের প্রতিপক্ষকে না পেয়ে তার দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সুজন শিকদার ও ইউনিয়ন সভাপতি প্রার্থী তুহিনের বিরুদ্ধে । আহতদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে । এ ঘটনায় সোমবার বিকেলে আহতর পরিবার বিরুলিয়া এলাকায় সংবাদ সম্মেলন করে আসামীদের গ্রেফতার সহ সুষ্ঠ বিচার দাবী করেন ।

জানা গেছে, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়ায় ছাব্বির ও তুহিনের মধ‍্যে বিরোধ চলে আসছিলো । এরই সুত্র ধরে গত শনিবার সন্ধ‍্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সুজন শিকদারককে নিয়ে ইউনিয়ন সভাপতি প্রার্থী তুহিন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ১৩/১৪ টি মোটরসাইকেলযোগে প্রতিপক্ষ প্রার্থী ছাব্বিরের উপর হামলা চালানোর জন‍্য তাকে খাগান এলাকায় খুঁজতে থাকে । এসময় ছাব্বিরকে খুঁজে না পেয়ে তার কর্মী শরিফুলকে চায়ের দোকানে থেকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে । এসময় তার বন্ধু রবিউল বাধা দিলেও তারও গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুত্বর জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।

এ ঘটনায় আহতের বাবা ফজল আলী শেখ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, তার ছেলে ও ছেলের বন্ধু হাসপাতালে মৃত‍্যুর সাথে লড়ছে । অথচ এখনও আসামীরা প্রকাশ‍্যে ঘুরে বেড়াচ্ছে । তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন । এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ছাত্রলের নেতা শাহীন, তুহিনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন ।

বিএনপির এক নেতা বলেন, ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যুগ্ম সম্পাদকের বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রার্থী তুহিন । তবে বিরুলিয়া ইউনিয়নের বিএনপির একটি পক্ষের প্রার্থী ছাব্বির হওয়ায় এ নিয়েই বিরোধ চলে আসছিলো । বেশ কয়েকদদিন যাবৎ সভাপতি প্রার্থী তুহিন তার কর্মীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ভুয়া ফেক আইডি খুলে অপ্রপচার চালানোয় এই ক্ষোভ আরো বেড়ে যায় । এসব কারনে ক্ষুব্ধ হয়ে তুহিন যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন সরকারকে সাথে নিয়ে এই হামলা চালায় ।

এ ব‍্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, দুই ছেলেকে কুপিয়ে জখমের ঘটনাটি শুনেছেন । তবে এই হামলার সাথে সুজন শিকদারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি । তবে তারা এখনো বিষয়টি নিয়ে তদন্ত করছেন । এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত রয়েছে এমন প্রমান পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যব্যবস্থা গ্রহন করা হবে । এছাড়াও এই ঘটনা ইউনিয় সভাপতি প্রার্থীতাকে কেন্দ্র করে নয় এলাকার অন‍্য বিষয়ের কারনে হয়েছে বলে তিনি দাবী করেন ।

এ ব‍্যাপারে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে । বিষয়টি তদন্ত করে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি ।

Back to top button