সাভারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

সাভারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই) সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীনে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি” আওতায় মেধাবী ৩৫ জন শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অতিথিরা এ সময় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যেককে ১০’হাজার টাকার চেক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫’হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান তুলে দেন।
অনুষ্ঠান শুরুর আগে মাইলস্টোন স্কুলের শহিদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।