জাতীয়জেলা সংবাদ

সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে গেন্ডা পুকুরপাড় বালুর মাঠ এলাকায় এ কোরবানির পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠা‌নিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মো: আবুবকর সরকার।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা পশুর হাটটি ঘুরে দেখেন।

এ সময় হাটের ইজারাদার আতিকুর রহমান রাজুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাভার

Back to top button