জাতীয়জেলা সংবাদশিক্ষা

সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

শুক্রবার সকালে ঢাকা জেলা উত্তর ছাত্রশিবির শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯ টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি সাভার বাজার বাসস্ট্যান্ড ও পাকিজা জুলাই যোদ্ধা শহীদ ইয়ামিন চত্বর অতিক্রম করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্র শিবিরের ঢাকা জেলা সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি।

এ সময় অন্যান্যদের মধ্যে ছাত্রশিবিরের জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রাকিব উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। এবং আগামীতে ঢাকসু ও জাকসু নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করা হলে বাংলাদেশ ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর জবাব দেবার হুঁশিয়ারি দেন। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তারা আরো বলেন আমরা ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ কাজ করছি। আমরা ধর্ষক, চাঁদাবাজ, হত্যাকারী, খুনী ও কসাই মুক্ত বাংলাদেশ গড়তে চাই।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ রাফি বলেন, ‘গত এক বছরে সারা দেশে ছাত্রদলের বিরুদ্ধে ৩০টি ধর্ষণের অভিযোগ রয়েছে গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে সারা দেশে অন্তত ৩০টি ধর্ষণের ঘটনায় বিচার চলছে। যারা ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার (অংশীদার), শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে, এগুলো কেমনে চাপা দেবে, আর কোনো ইস্যু না পেয়ে সে ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে। ছাত্রদল যদি নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে একই পরিণতি ভোগ করতে হবে’।

সাভার
০৫.০৯.২০২৫

Back to top button